বিষ খাইয়ে প্রতিবন্ধী সন্তানকে হত্যা, মা-বাবা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৭:৩৭ পিএম


বিষ খাইয়ে প্রতিবন্ধী সন্তানকে হত্যা, মা-বাবা গ্রেপ্তার
ছবি : আরটিভি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশুসন্তানকে (২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে মা-বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান পরিচালনা করে শিশুর বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে একসময় অধৈর্য হয়ে পড়ে।

গত শুক্রবার (১৭ মে) বিকেলে শিশুর মুখে বিষ তুলে দেন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যান। পরে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তারে কাজ শুরু করে। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা-মা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission